চাটখিলে যুবককে
কুপিয়ে হত্যা
চাটখিল (নোয়াখালী) সংবাদদাতা
প্রকাশ : ১৪ আগস্ট ২০১৩, ২১:৪৪
গত মঙ্গলবার রাতে জেলার চাটখিলের আফসরখিল গ্রামের সারেংপোল এলাকায় স্থানীয় বাসিন্দা আবদুল মান্নানের ছেলে মাহফুজুল ইসলাম নাইমকে (২০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ সময় আহত হয় সজীব (২২) ও নূর নবী (১৭)। এ ঘটনায় বুধবার বিকালে মামলা দায়ের করা হয়।