বানারীপাড়া হাসপাতাল
মহিলা ওয়ার্ডে রাত
কাটান পুরুষ
দর্শনার্থীরা!
বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা
প্রকাশ : ১৪ আগস্ট ২০১৩, ২১:৪৫
বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডে পুরুষদের রাত্রি যাপনের অভিযোগ পাওয়া গেছে। ৫০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালের দ্বিতীয় তলার মহিলা ওয়ার্ডে গত সোমবার গভীর রাতে সরেজমিন গিয়ে এর সত্যতা মিলেছে।
হাসপাতালটিতে দীর্ঘদিন ধরে এ অবস্থা চললেও কর্তৃপক্ষ এ ব্যপারে কোন পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এ প্রসঙ্গে ওই রাতে হাসপাতালের মহিলা ওয়ার্ডে দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স দুলালী জানান, নিষেধ করা সত্ত্বেও পুরুষ দর্শনার্থীরা তাদের কথা শোনেন না। একই কথা বলে এ ব্যাপারে সাংবাদিকদের সহায়তা কামনা করেছেন আবাসিক মেডিক্যাল অফিসার ডা. যতীন চন্দ্র রায়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম নূরুল ইসলাম ছুটিতে থাকায় তার বক্তব্য নেয়া যায়নি।