চিকিত্সার্থ সাহায্যের
আবেদন
প্রকাশ : ১৪ আগস্ট ২০১৩, ২১:৪৫
শহীদ তিতুমীর সরকারি কলেজের ইংরেজি অনার্স তৃতীয় বর্ষের মেধাবী ছাত্রী শাহিদা বেগম নিশি (২২) কিডনীর রোগে আক্রান্ত। তার চিকিত্সার জন্য ৩ লাখ টাকার প্রয়োজন। শাহিদার চিকিত্সার্থে সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানানো হয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা:শাহিদা বেগম, সঞ্চয়ী হিসাব নং-১২৮,১০১,৮৩৯৩০ (অনলাইন)। ডাচ বাংলা ব্যাংক লিঃ, শিমরাইল শাখা, চিটাগাং রোড। ফোন:০১৮২৯-২২১৪৩৫ (বিকাশ)।
ফয়েজ আহমেদ নিজামী
স্কুল শিক্ষক ফয়েজ আহমেদ নিজামী (৫৪) দুটি কিডনীই অকেজো হয়ে পড়েছে। তার চিকিত্সার্থে সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা:ফয়েজ আহমেদ নিজামী, সঞ্চয়ী হিসাব নং-১৯৭৮, ইসলামী ব্যাংক, বাংলাদেশ লিঃ, উত্তরা শাখা, ঢাকা। ফোন: ০১৭৭২৮১১২৬৭, ০১৯৪১০৭৩৩১৮।