বঙ্গবন্ধুর জীবন নিয়ে জার্মান ভাষায় বই প্রকাশিত

বাংলা একাডেমীর আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মবিষয়ে প্রথমবারের মত জার্মান ভাষায় প্রকাশিত ‘Im gedenden an Bangobandhu’ শীর্ষক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করে। মসয়ূদ মান্নান সম্পাদিত এই গ্রন্থটি প্রকাশ করেছে বার্লিনস্থ বাংলাদেশ দূতাবাস। অনুষ্ঠানে জাতীয় অধ্যাপক সালাহউদ্দীন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। গ্রন্থটির সম্পাদক মসয়ূদ মান্নান বলেন, ইউরোপে বঙ্গবন্ধুর জীবন ও দর্শন পরিচিত করার উদ্দেশ্যে জার্মান ভাষায় এ বই প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আবদুল গাফ্ফার চৌধুরী , আসমা জাহাঙ্গীর, ড. কামাল হোসেন, জিল্লুর রহমান সিদ্দিকী, এনায়েতুর রহিম প্রমুখের লেখা স্থান পেয়েছে। অনুষ্ঠানের দ্বিতীয় অংশে প্রখ্যাত জাপানি চলচ্চিত্র পরিচালক নাগিসা ওসিমা নির্মিত 'Rehman the father of Bengal' তথ্যচিত্র প্রদর্শিত হয়। -প্রেস বিজ্ঞপ্তি