ছিনতাইকারীর কবলে মহিলা চিকিত্সক

রাজধানীর মালিবাগে মঙ্গলবার রাতে এক মহিলা চিকিত্সকের ১০ হাজার টাকা ও ৩টি মোবাইল ফোনসেট ছিনতাই হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী ডা. আসমা আক্তার শ্যামলী রমনা থানায় জিডি করেছেন। ডা. আসমা আক্তার শ্যামলী জানান, রাত সাড়ে ১০টার দিকে তার চেম্বার বন্ধ করে রিকশায় মালিবাগের বাড়ির উদ্দেশে রওনা দেন। মালিবাগ সুপার মার্কেটের সামনে একটি সাদা রঙের প্রাইভেট কার রিকশার গতিরোধ করে। প্রাইভেট কার থেকে দুইজন দুর্বৃত্ত নেমে ধারালো অস্ত্র দেখিয়ে তার ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ব্যাগে ১০ হাজার টাকা ও ৩টি মোবাইল ফোনসেট ছিল।