শোক দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দোয়া মাহফিল
প্রকাশ : ১৪ আগস্ট ২০১৩, ২১:৫৯
শোকাবহ ১৫ই আগস্ট উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বুধবার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ ওয়াহিদ উজ জামান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুল মালেক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্র.) কবীর বিন আনোয়ারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।