এসিসি ইমার্জিং টিমস কাপ
আজ সিঙ্গাপুরে যাচ্ছে অনূর্ধ্ব-২৩ দল
প্রকাশ : ১৪ আগস্ট ২০১৩, ২২:১৫
এসিসি ইমার্জিং টিমস কাপ খেলতে আজ সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করছে বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ দল। আটটি দলের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য একদিনের আন্তর্জাতিক ম্যাচের এই টুর্নামেন্টটি আগামী ১৭ আগস্ট থেকে শুরু হয়ে শেষ হবে ২৬ আগস্ট। আগামী ১৭ আগস্ট উদ্বোধনী ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে নেপাল ছাড়াও বাংলাদেশের অন্য প্রতিপক্ষরা হল শ্রীলংকা ও স্বাগতিক সিঙ্গাপুর।