ফুটবল দলে এখনও ট্রায়াল চলছে

সাফের জন্য এখনও জাতীয় ফুটবল চূড়ান্ত দল ঘোষণা করতে পারছেন না কোচ ক্রুইফ। ২৪ জনের স্কোয়াড রয়েছে অনুশীলনে। শোনা যাচ্ছে ২০ জনের করা হবে। এরই মধ্যে গতকাল আরো একজন ফুটবলার ট্রায়ালে নিয়েছেন ক্রুইফ। মঙ্গলবার বাফুফে একাদশের বিরুদ্ধে অনুশীলন ম্যাচ খেলতে নেমেছিল ক্রুইফের দল। প্রতিপক্ষ দলে খেলেছেন স্ট্রাইকার আমিনুল রহমান সজিব। তিনি জাতীয় দলের রক্ষণভাগের মিশু, নাসির, ওয়ালী ফয়সাল সজিবকে ঠেকাতে ব্যর্থ হয়েছিলেন। ক্রুইফের চোখে পড়ে যান সজিব। তাকে ডেকে নিয়ে অনুশীলনে নামিয়ে দেন। গতকাল ট্রায়াল দিয়েছেন সজিব। কিন্তু কেমন হলো তার পারফরম্যান্স জানতে চাইলে ক্রুইফ বলেন, ‘আরেকটু সময় দিতে হবে।’ জার্মানিতে গিয়ে এখনও ফেরেননি জামাল ভুঁইয়া। কোচ জানালেন, ‘জামাল আজ-কালের মধ্যে ফিরবেন।’