কিশোরগঞ্জ কারাগারে
হাজতির মৃত্যু
প্রকাশ : ১৪ আগস্ট ২০১৩, ২২:২২
কিশোরগঞ্জ জেলা কারাগারে ইছহাক আলী (৪২) নামে এক হাজতি মারা গেছেন। গতকাল বুধবার বিকালে জেলা সদর আধুনিক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে কারা সূত্রে জানা গেছে। ইছহাক আলী মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামের মৃত হাছু মিয়ার ছেলে। একটি হত্যা মামলার আসামি হিসেবে গত ৩০ মে তাকে কারাগারে আনা হয়।