নির্বাচন না হলে দেখবেন মঞ্চ দখল হয়ে গেছে

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনৈতিক সঙ্কট রাজনীতিবিদেরই সমাধান করতে হবে। নির্বাচনকে কেন্দ্র করে যে সঙ্কট চলছে; যে রক্তক্ষরণ হচ্ছে, তা সমাধানে নির্বাচনের বিকল্প নেই। যদি তা না হয় ক্লান্ত হয়ে ঘুম থেকে উঠে দেখবেন মঞ্চ দখল হয়ে গেছে। গতকাল বুধবার দুপুরে ঢাকা-মুন্সীগঞ্জ সড়ক ও মুক্তারপুর সেতুর এ্যাপ্রোচ সড়ক পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় তিনি আরো বলেন, মন্ত্রী আসলে রাস্তায় প্রলেপ দেয়া হয়। কিন্তু এক বৃষ্টিতেই সব ধুয়ে-মুছে যায়। এই লোক দেখানো কাজ বন্ধ করে তিনি জনস্বার্থে সকলকে কাজ করার নির্দেশ দেন।