হেফাজতের আল্টিমেটাম

ইফা ডিজিকে গ্রেফতার না করলে হরতাল

ইসলামিক ফাউন্ডেশনের ডিজি’কে আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার ও গ্রেফতার করা না হলে হরতাল দেবে হেফাজতে ইসলাম। হেফাজতের আমীর সম্পর্কে আপত্তিকর বক্তব্য দেয়ার কারণে ডিজিকে গ্রেফতারের এই দাবি জানিয়েছে হেফাজত। গতকাল বুধবার বিকালে পুরনো ঢাকার লালবাগে হেফাজতের মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ বিষয়ে আলোচনা হয়। সভায় ইসলামিক ফাউন্ডেশনের ডিজি হেফাজতের আমীরকে ‘বেঈমান’ বলে যে বক্তব্য দিয়েছেন তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারেরও দাবি জানানো হয়।