ফোকাস
আইডল মঞ্চে গিটার লিজেন্ডের জন্মদিন!
প্রকাশ : ১৫ আগস্ট ২০১৩, ২০:৪২
আজ গিটার লিজেন্ড আইয়ুব বাচ্চুর জন্মদিন। এই দিনটি তিনি বরাবরই সাদামাটা আঙ্গিকে সীমাবদ্ধ রাখেন নিজস্ব স্টুডিও এবি কিচেনের চার দেয়ালে। এবার সেই চার দেয়ালের বাইরে এসে একটু অন্য অবয়বে এই গিটার লিজেন্ডের জন্মদিন পালন করা হচ্ছে। এসএ টিভিতে প্রচার চলতি সংগীতভিত্তিক শীর্ষ রিয়েলিটি শো ‘বাংলাদেশি আইডল’-এর আজকের পর্বে দেখা যাবে এই জন্মাদিনকেন্দ্রিক বিশেষ চমক। ‘বাংলাদেশি আইডল’-এর অন্যতম বিচারক আইয়ুব বাচ্চুকে জন্মদিনের বিশেষ উপহার এবং তাকে চমকে দেওয়ার লক্ষ্যে ভিন্নমাত্রার আয়োজন থাকছে আজকের ‘ওয়ার্কশপ রাউন্ডে’, যা প্রচার হবে আজ রাত সাড়ে ৮টায়।