গাইবান্ধায় বিদ্যুত্ স্পৃষ্ট হয়ে
কলেজ ছাত্রের মৃত্যু
প্রকাশ : ১৫ আগস্ট ২০১৩, ২১:২৯
গাইবান্ধা শহরের কলেজ হোস্টেল রোডের (থানাপাড়া) নিজ বাড়িতে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে গত মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা কমার্স কলেজের মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মাহফুজ আলম সিদ্দিকি মেভিজ (২২) মারা গেছেন। তিনি ওই এলাকার ফিরোজ আলমের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, শোবার ঘরে ফ্যানের সংযোগ লাইন ঠিক করতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক মাহফুজকে মৃত ঘোষণা করেন।