বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
খুলছে কাল
প্রকাশ : ১৫ আগস্ট ২০১৩, ২১:২৯
পবিত্র শব-ই-কদর, ঈদুল ফিতর ও জাতীয় শোক দিবসের ছুটি শেষে আগামীকাল শনিবার খুলছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। ওইদিন থেকে সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম যথারীতি চলবে। একই সাথে বিদ্যালয়ের আবাসিক হলও খুলে দেওয়া হবে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরে ইনফরমেশন অফিসার মোহাম্মদ আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।