নরসিংদীতে নাবালিকা ধর্ষণের দায়ে যাবজ্জীবন

নরসিংদীতে ১০ বছর বয়সী এক নাবালিকাকে ধর্ষণের দায়ে জুয়েল নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড, ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ বছরের সশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়েছে। বুধবার নরসিংদীর নারী ও শিশু ও নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ইনামুল হক ভূঞা এক জনাকীর্ন আদালতে এ রায় ঘোষনা করেন। মামলার সংক্ষিপ্ত বিবরনে জানা গেছে ২০১০সালের ২৭ ফেব্রুয়ারি পলাশ থানাধীন সুলতানপুর গ্রামের নাবালিকা মেয়েটি ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত খিচুরী খাওয়ার জন্য স্থানীয় প্রাথমিক বিদ্যালয় মাঠে যায়। রাতে বাড়ি ফেরার পথে সুলতানপুর মধ্য পাড়ার সাইদুল মিয়ার পুত্র জুয়েল মিয়া মেয়েটিকে জোর করে ধরে প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি পরিত্যক্ত দালানে ধর্ষণ করে।