ফরমালিনমুক্ত বাজার চাই

এখন ফলের মৌসুম চলছে। কিন্তু আশঙ্কাজনক বিষয় হলো বাজারের বেশিরভাগ ফলের মধ্যেই ফরমালিনসহ বিভিন্ন কেমিক্যাল মিশ্রিত থাকে। ফলের স্থায়িত্ব বৃদ্ধি ও দ্রুত পাকানোর জন্য এসব কেমিক্যাল ও ফরমালিন দেয়া হয়। বেশি লাভের জন্য এক শ্রেণির অসাধু ব্যবসায়ী এই কাজটি করে থাকে। আম, আঙ্গুর, আপেল, মালটা, কলাসহ প্রায় সব ফলই রাসায়নিক দিয়ে পাকানো হয়। বিশেষজ্ঞদের মতে, ফরমালিনযুক্ত ফল খেলে কিউনি নষ্ট হওয়াসহ ক্যান্সার হওয়ার আশঙ্কা থাকে। এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রুত বিচারের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা। ফয়সাল আহমেদ সোহান, কৃষি অনুষদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ