বায়েজিদ চা বোর্ডের সামনে স্পিডব্রেকার প্রয়োজন
প্রকাশ : ১৫ আগস্ট ২০১৩, ২১:৩৫
বন্ধরনগরী চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী সড়কের বাংলাদেশ চা বোর্ডের সামনের রাস্তাটি অত্যন্ত ব্যস্ত একটি সড়ক। এই সড়কটির পাশে রয়েছে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান। এছাড়া নতুন করে যোগ হয়েছে একটি বিশ্ববিদ্যালয়ও। ফলে সড়কটি দিয়ে যানবাহনের চলাচল অত্যন্ত বেশি। অন্যদিকে ষোলশহর ২ নম্বর গেইট থেকে অক্সিজেন মোড় পর্যন্ত সড়কটি অনেকটা ফাঁকা হওয়ায় যানবাহনগুলো চলে দ্রুতগতিতে। চা বোর্ডের সামনের সড়কে একটি স্পিডব্রেকার না থাকায় প্রতিদিন দুর্ঘটনা ঘটেই চলছে। এতে করে পথচারিরা সব সময় আতঙ্কে তটস্থ থাকে। তাই ঐ জায়াগায় একটি স্পিডব্রেকার অত্যন্ত জরুরি। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
সাহেনা আক্তার হেনা,
প্রগতিশীল সংবাদপত্র পাঠক-লেখক ফোরাম, চট্টগ্রাম বিভাগ