কুয়াকাটাকে থানা ঘোষণার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

পর্যটন কেন্দ্র কুয়াকাটা পৌরসভাকে প্রশাসনিক থানা ঘোষণার দাবিতে গত বুধবার সকালে কুয়াকাটা মহাসড়কে মানববন্ধন করেছে এলাকার বিভিন্ন শ্রেণি পেশার লোকজন। থানা বাস্তবায়ন কমিটির আহ্বানে সকালে ঘণ্টাব্যাপী প্রায় তিন কিলোমিটার দীর্ঘ এ মানববন্ধনে কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন, কুয়াকাটা পর্যটন কেন্দ্রের ব্যবসায়ীবৃন্দ, কুয়াকাটা শিল্পী গোষ্ঠী, কুয়াকাটা পৌরবাসী, লতাচাপলী ইউনিয়ন ও ধুলাসার ইউনিয়নের মানুষ অংশ নেন। পরে দুপুরে কুয়াকাটা থানা বস্তবায়ন কমিটির সদস্য সচিব নাসির উদ্দিন বিপ্লবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী বরাবরে দাবি সম্বলিত একটি স্মারকরিপি পটুয়াখালী জেলা প্রশাসক অমিতাভ সরকারের নিকট প্রদান করেন। কুয়াকাটা থানা বাস্তবায়ন কমিটির আহবায়ক আ. বারেক মোল্লা বলেন, সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র কুয়াকাটাকে কেন্দ্র করে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগকারীরা অবিলম্বে কুয়াকাটাকে পূর্ণাঙ্গ থানা ঘোষণার দাবি জানিয়েছেন।