পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

লোহাগড়ায় পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার মল্লিকপুর ইউপির চরমল্লিকপুর গ্রামের বকতিয়ার শেখের ছেলে আশিক (৪) নবগঙ্গা নদীর পাড়ে খেলা করতে গিয়ে পানিতে পড়ে যায়। কটিয়াদী সংবাদদাতা জানান, কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলচিয়া গ্রামের সামসুজ্জামান রুকনের কন্যা ফাইজা আক্তার (৩) বৃহস্পতিবার বাড়ির পাশে একটি জলাশয়ে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়।