শিশু রাসেলের খুনিরাই সন্ত্রাসের রাজনীতি কায়েম করেছে

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, যারা শিশু রাসেলের খুনিদের পৃষ্ঠপোষকতা দিয়েছে তারাই বাংলাদেশে হত্যা, খুন ও সন্ত্রাসের রাজনীতির সূচনা করেছে। পরবর্তীতে ওই ষড়যন্ত্রকারীরাই জননেত্রী শেখ হাসিনাকে হত্যার বহু চেষ্টা করেছে। কিন্তু মহান আল্লাহ এই দেশের দুঃখী দরিদ্র ও মেহনতী মানুষের মুক্তির জন্য তাকে বাঁচিয়ে রেখেছেন। বৃহস্পতিবার সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমীতে আয়োজিত শিশু চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বাংলাদেশ শিশু একাডেমীর চেয়ারম্যান শেখ আব্দুল আহাদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলাম এবং শিশু একাডেমীর পরিচালক মো. নূরুজ্জামান।