মিসরের সেনাবাহিনী রক্ত নেশায় মেতে উঠেছে
প্রকাশ : ১৫ আগস্ট ২০১৩, ২২:৩০
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীরসাহেব চরমোনাই বলেছেন, মিসরের নির্বাচিত সরকারকে উত্খাত করে সেনাবাহিনী ক্ষমতা দখল করে বিশ্ব ইতিহাসে খারাপ দৃষ্টান্ত স্থাপন করেছে। কায়রোতে ইসলামী জনতার শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশে সেনাবাহিনী শত শত মানুষ হত্যা করে রক্ত নেশায় মেতে উঠেছে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। পীরসাহেব চরমোনাই বলেন, ইসলামী শক্তির বিরুদ্ধে বিশ্বব্যাপী চক্রান্ত বন্ধ না হলে বিশ্ব ইসলামী জনতা ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে অবতীর্ণ হতে বাধ্য হবে।