আজকের অনুষ্ঠান

শুক্রবার স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী অ্যাসোসিয়েশন:জাতীয় ত্রিবার্ষিক সভা, বাংলাদেশ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, সকাল সাড়ে ৯টা। বঙ্গবন্ধু একাডেমি: ‘জামায়াতের অবৈধ হরতাল-বিএনপির দেশ বিরোধী ষড়যন্ত্র ও সরকারের করণীয়’ শীর্ষক আলোচনা সভা, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তন, সকাল সাড়ে ১০টা। মহাকাল নাট্য সম্প্রদায়:গবেষণা নাট্য ‘শিখণ্ডী কথা’র ১৩২তম প্রদর্শনী ধানমন্ডি ছায়ানট মিলনায়তনে মঞ্চস্থ হবে সন্ধ্যা সাতটা। জাতীয় নাগরিক সংসদ: ‘বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়ার অবদান’ শীর্ষক আলোচনা সভা, জাতীয় প্রেসক্লাব, সকাল সাড়ে ১০টা। ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট:রাজবন্দীদের মুক্তির দাবিতে নাগরিক সমাবেশ, জাতীয় প্রেসক্লাব, সকাল ১০টা। মাতুয়াইল দরবারে মোজাদ্দেদীয়া, যাত্রাবাড়ী:পবিত্র জলসা মোবারক ও মোনাজাত, বাদ জুমা।