মাওয়ায় ঢাকামুখী
যাত্রী চাপ, অতিরিক্ত
ভাড়া নেয়ার অভিযোগ
প্রকাশ : ১৫ আগস্ট ২০১৩, ২২:৩৩
মাওয়ায় বৃহস্পতিবার ঢাকামুখী যাত্রীর উপচেপড়া ভিড় ছিল। প্রতিটি বাস স্ট্যান্ডেই যাত্রীদের ঢাকার গাড়ীর জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ সুযোগে লঞ্চ, বাস, সি-বোট ও ট্রলারে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছে যাত্রীরা।
মাওয়া ঘুরে দেখা যায় সকাল থেকেই যাত্রীদের ঢাকামুখী চাপ ছিল। দক্ষিণবঙ্গের যাত্রীরা বিভিন্ন পরিবহনে কাওড়াকান্দি ঘাটে এসে লঞ্চ, ফেরি, সি-বোট ও ট্রলারে করে নদী পার হয়ে মাওয়ায় এসে ঢাকার গাড়ীতে উঠতে থাকে। যাত্রীর চাপ বেড়ে গেলে মাওয়া বাসস্ট্যান্ড এক সময় বাস শূন্য হয়ে পড়ে। প্রতিটি লঞ্চ, ট্রলার ও সি-বোট অতিরিক্ত যাত্রী নিয়ে নৌপথ পাড়ি দিয়ে মাওয়ায় আসে। মাওয়া থেকে ঢাকার বাসগুলোতে যাত্রীরা ছাদে চড়েও ঢাকায় ফিরেছেন। এ সুযোগে লঞ্চ, সি-বোট, ট্রলার ও বাসে যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগ পাওয়া গেছে।