ঘুমন্ত অবস্থায় গাড়ি চালালেও দুর্ঘটনা নয়!

স্বাভাবিকভাবে গাড়ি চালা-নোর সময়ও অহরহ দুর্ঘটনা ঘটছে সারা বিশ্বে। অথচ ঘুমন্ত অবস্থায় গাড়ি চালালেও কোনো দুর্ঘটনার সম্মুখীন হননি এক নারী। এমনকি এই অবস্থায় তিনি তার এক বন্ধুকে মোবাইলে বার্তাও পাঠান। খবর দ্য ডেইলি মেইলের। নিউজিল্যান্ডের বাসিন্দা ওই নারীর নাম প্রকাশ করা হয়নি। পুলিশ জানিয়েছে, তিনি সম্ভবত ঘুমের বড়ি খেয়ে তার হ্যামিলটনের বাড়ি থেকে অকল্যান্ডের উদ্দেশ্যে গাড়ি নিয়ে বেরিয়েছিলেন। সারা রাত তিনি রাস্তায় গাড়ি চালিয়েছেন। এর মধ্যেই আবার তিনি তার এক বন্ধুকে মোবাইলে বার্তা পাঠান। ওই বন্ধু আমাদের বিষয়টি জানান। পরে আমরা মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তাকে খোঁজার চেষ্টা করি। কিন্তু তার হদিস পাওয়া যায়নি। কারণ তিনি গাড়ি নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিলেন। সার্জেন্ট ডেভ লিট্টন জানান, ওই নারীর এক চাচাতো ভাই তার সাবেক এক বাড়িতে ঘুমন্ত অবস্থায় খুঁজে পায়।