’৭৫-এর ১৫ আগস্ট ঢাবিতে বঙ্গবন্ধুর সংবর্ধনা
মানপত্র ও উপহার স্মৃতি যাদুঘরে সংরক্ষণের উদ্যোগ
প্রকাশ : ১৫ আগস্ট ২০১৩, ২২:৪৯
১৯৭৫ সালের ১৫ আগস্ট সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসার কথা ছিল। এ উপলক্ষে বঙ্গবন্ধুর উদ্দেশ্য করে মানপত্র রচিত হয়। তাকে কিছু উপহার সামগ্রীও প্রদানের ব্যবস্থা করা হয়। কিন্তু অনুষ্ঠানের কয়েক ঘন্টা আগে ঘাতকরা বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করে। বঙ্গবন্ধুকে প্রদানের জন্য রচিত মানপত্র ও উপহার সামগ্রী বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে সংরক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে। এই মানপত্র ও উপহার সামগ্রী আগামীকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আআমস আরেফিন সিদ্দিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে হস্তান্তর করবেন। ওই দিন বেলা ১১টায় ধানমন্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে আনুষ্ঠানিকভাবে এগুলো হস্তান্তর করা হবে।