গবেষণায় তথ্য

হ্যারি পটার পাঠকরা ঘৃণা করেন বুশকে

প্রখ্যাত শিশুতোষ লেখক জে কে রাউলিংয়ের লেখা হ্যারি পটার সিরিজের বইয়ের পাঠকরা সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে ঘৃণা করেন। যুক্তরাষ্ট্রের ভারমন্ট বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের গবেষণায় এ তথ্য উঠে এসেছে। খবর ইয়াহুর। গবেষণায় দেখা যায়, যারা হ্যারি পটার সিরিজের বই পড়েছেন এবং এনিয়ে নির্মিত চলচ্চিত্র দেখেছেন তারা রাজনৈতিকভাবে সচেতন। রাজনৈতিক নির্যাতন তারা অপছন্দ করেন। এরাই বুশ প্রশাসনকে অপছন্দ করেন। শতকরা ৮৩ ভাগ বুশকে পছন্দ করেন না। এদের মধ্যে ৬০ শতাংশ পাঠক জানান, তারা ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বারাক ওবামাকে ভোট দিয়েছেন। গ্যালাপের এক জরিপে দেখা গিয়েছিল, ২০০৯ সালের জানুয়ারিতে বুশ যখন প্রেসিডেন্ট অফিস ত্যাগ করেন তখন ৫৯শতাংশ লোক তাকে অপছন্দ করেছিল। আর গত জুনে এক জরিপে দেখা যায়, বুশকে পছন্দ করেন শতকরা ৪৯ ভাগ লোক। ভারমন্ট বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক অধ্যাপক অ্যান্থনি গেরজিনস্কিস এ গবেষণা পরিচালনা করেন। কলেজের ১১শত শিক্ষার্থীর মধ্যে তিন বছর ধরে এই গবেষণা পরিচালনা করেন তিনি।