বেঁচে আছেন বলে বিস্মিত ফিদেল ক্যাস্ট্রো

গত সাত বছর ধরে রোগে ভুগছেন কিউবার বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ত্রো। কিন্তু বেঁচে আছেন। আর এই বেঁচে থাকাটাকেই বিস্ময়কর মনে করছেন এই বিপ্লবী নেতা। খবর বিবিসির। ফিদেল ক্যাস্ত্রো তার ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে এক নিবন্ধে জানিয়েছেন, তিনি ২০০৬ সালে শারীরিক অসুস্থতার জন্য তার ছোট ভাই রাহুল কাস্ত্রোর কাছে ক্ষমতা হস্তান্তর করেন। তিনি পেটের পীড়ায় ভুগছিলেন। এই অসুখ নিয়ে তিনি বেশি দিন বাঁচার আশা করেননি। তিনি বলেন, এটাই আমার কাছে বিস্ময়কর যে এর সাত বছর পরও আমি বেঁচে আছি। কিউবার কমিউনিস্ট পার্টির ‘গ্রানমা’ পত্রিকায় নিবন্ধটি জন্মদিনের একদিন পর প্রকাশিত হয়েছিল। তিনি চিকিত্সার জন্য ২০০৬ সালে সাময়িকভাবে ক্ষমতা ছাড়লেও ২০০৮ সালের ফেব্রুয়ারি মাসে পুরোপুরিভাবে কমিউনিস্ট পার্টির প্রধান ও কিউবার রাষ্ট্রপতির পদ থেকে অবসর নেন। ১৯৫৯ সালে এক বিপ্লবের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করেন ক্যাস্ত্রো।