রবিবার জামায়াতের
বিক্ষোভ, দোয়া
দিবস আজ
প্রকাশ : ১৫ আগস্ট ২০১৩, ২২:৫৫
জামায়াতে ইসলামী আগামী রবিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। এছাড়া আজ শুক্রবার দোয়া দিবস পালন করা হবে। জামায়াতের পক্ষ থেকে বলা হয়, দলের শীর্ষ নেতৃবৃন্দসহ ১৮ দলীয় জোটের নেতা-কর্মী ও ওলামাদের অবিলম্বে মুক্তি প্রদান, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে পুনর্বহাল, জামায়াতকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র বন্ধ করে সরকারের পদত্যাগের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে কর্মসূচি সফল করতে দলের সকল শাখা ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মানুষের জানমালের কোন নিরাপত্তা নেই। আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ চাঁদাবাজি ও টেন্ডারবাজি করে আখের গুছাতে ব্যস্ত। তাদের সাথে চাঁদাবাজিতে ব্যস্ত হয়ে পড়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দেশের জনগণ আন্দোলনের মাধ্যমে সরকারের সকল ষড়যন্ত্র ও চক্রান্ত নস্যাত্ করে দিবে।