শখ-ফেরদৌসকে নিয়ে আনজাম

চিত্রনায়ক ফেরদৌস ও উপস্থাপক-বিজ্ঞাপন নির্মাতা আনজাম মাসুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহপাঠী। প্রায় একই সময়ে মিডিয়ায় কাজ শুরু করেছিলেন দুজনই। দীর্ঘ এই পথ চলায় একসাথে কোনো কাজই করা হয়নি এতদিন। এ নিয়ে দু’জনেরই দুঃখ ছিল, আক্ষেপ ছিল। অবশেষে এর অবসান হলো। আনজাম মাসুদের নির্দেশনায় ফেরদৌস বিজ্ঞাপনচিত্রে মডেল হলেন। সম্প্রতি এশিয়ান টেক্সটাইলের বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করা হয়েছে। ফেরদৌসের সাথে প্রথমবারের মতো কোনো বিজ্ঞাপনে জুটিবদ্ধ হলেন আরেক জনপ্রিয় মডেল শখ। কাহিনী ও জিঙ্গেল বেইজড বিজ্ঞাপনটির জিঙ্গেলের কথা লিখেছেন আনজাম মাসুদ, মিউজিক করেছেন সুজন আরিফ ও কণ্ঠ দিয়েছেন কণা। ঢাকার ডিএফপির শুটিং ফ্লোরে এর চিত্রায়ণ হয়েছে। আগামী মাস থেকে বিভিন্ন চ্যানেলে বিজ্ঞাপনটি প্রচার শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা।