শেষ পর্যায়ে শশীর গান!
প্রকাশ : ১৬ আগস্ট ২০১৩, ২০:০৭
এবারের ঈদে রিলিজে বিলম্ব হলেও দীর্ঘদিন পর শশী’র একক অ্যালবাম বাজারে এসেছে। ক্লোজআপ ওয়ান রিয়েলিটি শোয়ের এই গায়িকা দীর্ঘদিন ধরেই বিভিন্ন ধরনের গান গেয়ে আসছেন। শ্রোতাদের কাছেও নিজের গান নিয়ে এক ধরনের গ্রহণযোগ্যতা তৈরি করেছেন। অ্যালবামে সহশিল্পী হিসেবে অন্য অনেক আনকোরা শিল্পীদের পাশাপাশি গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফও। তাই শহরজুড়ে শশীর গান এক অর্থে শ্রোতাদের কাছেও আলাদা একটি চাহিদা তৈরি করেছে। নিজের গান প্রসঙ্গে শশী জানান, ‘আমি চেয়েছি মেলোডি ধারার একটি অ্যালবাম করতে। যে অ্যালবামের আবেদন একদিনে ফুরাবে না। অনেকদিন রয়ে যাবে। সেভাবেই এবারের অ্যালবামটি আমি গুছিয়েছি। শ্রোতাদের কাছ থেকেও বেশ ভালো রেসপন্সও পাচ্ছি।’