চৌদ্দগ্রামে মাদ্রাসা ছাত্র নিখোঁজ ৪ দিন যাবত্

কুমিল্লার চৌদ্দগ্রামে ৪ দিন ধরে রাকিবুল ইসলাম (১২) নামে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ রয়েছে। সে পৌর এলাকার চান্দিশকরা গ্রামের হানিফ পাটোয়ারীর কনিষ্ঠ পুত্র। জানা গেছে, রাকিব গত ১২ আগস্ট বিকেলে বাড়ি থেকে চৌদ্দগ্রাম বাজারে গিয়ে আর বাড়ি ফেরেনি। গতকাল শুক্রবার বিকেল পর্যন্ত আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। এ ব্যাপারে রাকিবের পিতা বাদি হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।