মাদারীপুরে চৌকিদারকে গলা কেটে হত্যা

শিবচর উপজেলার নিলক্ষী ইউনিয়ন পরিষদের চৌকিদার (গ্রাম পুলিশ) হাবিবুর রহমান ওরফে খবির (৫৫) লাশ বৃহস্পতিবার পুলিশ উদ্ধার করেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, চরকামারকান্দি গ্রামে উক্ত চৌকিদার শিবচরের কাউয়ারহাট থেকে বুধবার রাতে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা তাকে গলাকেটে হত্যা করে। স্থানীয়দের ধারণা, চরমপন্থিরা তাকে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়। শিবচর থানায় মামলা হয়েছে।