তাজউদ্দিন আহমদের জন্মবার্ষিকী
গ্যালারী টোয়েন্টিওয়ানে আলোকচিত্র প্রদর্শনীর সময় বৃদ্ধি
প্রকাশ : ১৬ আগস্ট ২০১৩, ২১:২৫
বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী, মহান মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান সংগঠক তাজউদ্দীন আহমদের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে গত ২৩ জুলাই থেকে গ্যালারী টোয়েন্টিওয়ানে (৭৫১, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা) চলছে দুর্লভ ও দুষ্প্রাপ্য আলোকচিত্র প্রদর্শনী। সেপ্টেম্বরের ৭ তারিখ পর্যন্ত এই প্রদর্শনীর সময়সীমা বাড়ানো হয়েছে। প্রদর্শনী চলবে প্রতিদিন বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত।-প্রেস বিজ্ঞপ্তি