ফুলবাড়িয়ায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শ্রমিকের মৃত্যু

জেলার ফুলবাড়ীয়া উপজেলার সেপটিক ট্যাংক পরিষ্কারের শ্রমিক আ. রহিমের (২২) মৃত্যু হয়েছে। মধুপুর উপজেলার গারো বাজারে সুলতান মিয়া বাসার সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে গ্যাসে ধম বন্ধ হয়ে গতকাল শুক্রবার দুপুরে তিনি মারা যান। তার বাড়ি ফুলবাড়ীয়া উপজেলার কাঁচিচুড়া গ্রামে। তিনি নূরুল ইসলামের ছেলে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মধুপুর উপজেলার গারো বাজারে সুলতান মিয়ার বাসায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে গতকাল দুপুরে শ্রমিক রহিম ট্যাংকের ভেতর নামেন। এরপর অতিরিক্ত গ্যাসের চাপে ট্যাংকের ভেতরেই তার মৃত্যু হয়। ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।