সাতকানিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি গ্রেপ্তার
সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ১৬ আগস্ট ২০১৩, ২২:২১
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি কাঞ্চনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফ্ফর আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুুপুরে চট্টগ্রাম শহরের ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, তিনি তালিকাভুক্ত পলাতক আসামি। এই গ্রেপ্তারের খবর সাতকানিয়ায় পৌঁছানোর পর পর জামায়াত-শিবিরের নেতাকর্মীরা সাতকানিয়া উপজেলার কয়েকটি সড়কে গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড দেয়। এরপর সিএনজি অটোরিক্সা, মাইক্রোবাস ও মোটর সাইকেলসহ ১০টি গাড়ি ভাংচুর করে। এ সময় ছয়জন যাত্রী আহত হয়।