সরকারি কর্মচারী সমন্বয়
পরিষদ সভাপতির ইন্তেকাল
প্রকাশ : ১৬ আগস্ট ২০১৩, ২২:২১
বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারী সমিতির সভাপতি সালেউদ্দিন সেলিম বৃহস্পতিবার হূদরোগে আক্রান্ত হয়ে হলি ফ্যামিলি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে রেখে গেছেন। শুক্রবার মরহুমের নামাজে জানাজা বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হয়। মরহুমের জানাজায় উপস্থিত ছিলেন জেএসডি সভাপতি আসম আবদুর রব, সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন বেঙ্গল, সমন্বয় পরিষদের কার্যকরী সভাপতি মোয়াজ্জেম হোসেন প্রমুখ। আজ শনিবার তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।