লক্ষ্মীপুরে সন্ত্রাসীদের হামলায় যুবদল নেতা গুলিবিদ্ধ

সন্ত্রাসীদের হামলায় সদর উপজেলা যুবদলের সহ-সভাপতি সৌরভ হোসেন ভুঁইয়া (৩৩) গুলিবিদ্ধ হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী গ্রামে এ ঘটনা ঘটে। গুরুত্বর আহত অবস্থায় যুবদল নেতা সৌরভকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার সৌরভ মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করে পালিয়ে যায়। এব্যাপারে লক্ষ্মীপুর জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে স্থানীয় ছাত্রলীগ নেতা মুন্না ও তার বাহিনীর সদস্যরা যুবদল নেতা সৌরভকে হত্যার উদ্দেশে গুলি করে । দত্তপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি এলজি ও গুলির খোসা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে।