সুন্দরবনের কাঠ পাচার বন্ধে নেই কোন উদ্যোগ
প্রকাশ : ১৬ আগস্ট ২০১৩, ২২:২২
সুন্দরবনের হায়াতখালীর ছোট কালীরখাল, তালতলা, বড় কালীরখাল, বাসুয়া, পাগলাফুটু এলাকায় কাঠ পাচারকারীরা কাঠ কেটে বনের ভেতর যেন ফুটবল খেলার মাঠ তৈরি করেছেন। এ কাজে সহায়তার অভিযোগ রয়েছে সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জের বিভিন্ন স্টেশন ও টহল ফাঁড়ির বনরক্ষীদের। জানা গেছে আগের তুলনায় সুন্দরবনের কাঠ পাচারসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি বেড়ে গেছে। এক শ্রেণির কাঠচোর চক্রের সদস্যরা বনবিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের উেকাচের বিনিময়ে এ কাজ করে আসছে। অনিয়ম ও দুর্নীতি নিয়ে পশ্চিম বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জহিরউদ্দীন আহমেদ বলেন, অভিযোগের বিষয়টি আমার জানা নেই। সত্যতা পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।