শোক সংবাদ

বাবু প্রকাশ চন্দ্র কর্মকার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বরাটি নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু প্রকাশ চন্দ্র কর্মকার (৬০) বৃহস্পতিবার চিকিত্সাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে পরলোকগমন করেন। তার লাশ গ্রামের বাড়িতে এনে দাহ করা হয়েছে। গোলাম মোস্তফা মাস্টার গাইবান্ধার ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ফুলছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গোলাম মোস্তফা মাস্টার (৬৯) বৃহস্পতিবার রাতে স্থানীয় হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ কন্যা, ৩ ছেলে রেখে গেছেন। শুক্রবার বাদ আছর জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়।