পীরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

গতকাল শুক্রবার উপজেলার চককরিম মাদ্রাসা মাঠে ঈদ পুনর্মিলনী ও বৃত্তি প্রদান অনুষ্ঠান হয়েছে। পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলহাজ্ব ডা: মাহবুবুর রহমান প্রধান অতিথি ও অবসর প্রাপ্ত স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা:আব্দুল হাই সরকার ও সোনালী ব্যাংক চতরা শাখার ম্যানেজার আলহাজ্ব ওয়াকিল মন্ডল এতে বিশেষ অতিথি ছিলেন। মাওলানা গোলাম মোস্তফা নবাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন-ডা: মিনিম পারভীন মিশু, ডা: ম্যাকসিন পারভীন মিতু, শিক্ষক গোলাম সরওয়ার প্রমুখ। এর আগে মাদ্রসা মাঠে ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১১০ জনসহ চককরিম গ্রামবাসীর মধ্যে ১ম শ্রেণী থেকে মাস্টার্স পর্যন্ত অধ্যয়নরত ৩’শ শিক্ষার্থীর মাঝে লেখা পড়ায় উত্সাহিত করার লক্ষ্যে পুরস্কৃত করা ছাড়াও ৪২ জন কৃতি ছাত্র-ছাত্রীর মাঝে বৃত্তি হিসেবে এককালীন নগদ অর্থ প্রদান করা হয়।