জিয়ানগরে শ্বশুর বাড়িতে জামাইয়ের ঝুলন্ত লাশ

জিয়ানগরে শ্বশুর বাড়ী থেকে শুক্রবার জামাইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে কাউকে না বলেই ইউনুস (৪৫) ইন্দুরকানী গ্রামে শ্বশুর বাড়িতে আসে। শুক্রবার সকালে তার শ্বশুর মৃত ময়নুদ্দিন হাওলাদারের বাড়ির আম গাছের ডালে তাঁর লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। ইউনুসের বাড়ী উপজেলার খেজুরতলা গ্রামে। সে ৫ সন্তানের জনক। এ বিষয়ে ইন্দুরকানী থানার ওসি নাসির উদ্দিন মল্লিক জানান, বিষয়টি হত্যা না আত্মহত্যা এখনো কিছু বলা যাচ্ছে না। ইউনুসের পরকীয়া সম্পর্ক নিয়ে এঘটনা ঘটে থাকতে পারে বলে একাধিক সূত্র জানিয়েছে।