সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক ৫

পূর্ব সুন্দরবনের আন্ধারমানিক ও চরাপুটিয়া এলাকায় বিষ দিয়ে মাছ ধরার সময় ৫ দুর্বৃত্তকে আটক করেছে বনরক্ষীরা। এ সময় জেলে নামধারী দুর্বৃত্তদের ব্যবহূত নৌকা, ট্রলার ও বিষ জব্দ করা হয়। চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো.খলিলুর রহমান জানান, পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক এলাকায় বৃহস্পতিবার বিষ (কীটনাশক) দিয়ে মাছ ধরার সময় আশরাফুল (৩২), শেখ আজগর আলী (২২), শেখ নজীর (২৫) ও হাফিজুলকে (২২) আটক করে ওই এলাকার টহলরত বন প্রহরীরা। এ সময় আটক জেলেদের কাছ থেকে ২ বোতল বিষ, ১টি নৌকা ও ১টি জাল জব্দ করা হয়। আটক শেখ নজীর, আশরাফুল ও নজীরের বাড়ি বাগেরহাটের রামপালে এবং হাফিজুলের বাড়ি মংলার জয়মনি এলাকায়।