কক্সবাজারে ব্যক্তি উদ্যোগে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালন

কক্সবাজারে প্রতিবছরের মত এবারও বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালন করেছে বঙ্গবন্ধুর অনুরক্ত মরহুম আহমদ কবির সওদাগরের পরিবার। স্বাধীনতার আগে আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি হয়ে বঙ্গবন্ধু কক্সবাজারে ৩ মাস আত্মগোপনকালে সহায়তাকারী মরহুম আহমদ কবির সওদাগরের পরিবারের পক্ষে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও বৃহস্পতিবার ৫ শতাধিক দুস্থকে খাবার প্রদান ছাড়াও মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দুপুরে মরহুম আহমদ কবির সওদাগরের পুত্র কুতুবউদ্দিন সওদাগরের বাড়িতে অনুষ্ঠিত উক্ত দোয়া মাহফিলে বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে এশার নামাজের পর শহরের বদরমোকাম মসজিদ এলাকা, প্রধান সড়ক, বাহারছড়াসহ বিভিন্নস্থানে ৫ শতাধিক দুস্থের মাঝে খাবার বিতরণ করেন জেলা বাস্তুহারা লীগের ভারপ্রাপ্ত আহবায়ক কুতুবউদ্দিন সওদাগর।