শিবগঞ্জে শিশুরা স্মরণ করল বঙ্গবন্ধুকে
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ১৬ আগস্ট ২০১৩, ২২:২৬
শিবগঞ্জে গত বৃহস্পতিবার শিশুরা নিজ ঊদ্যোগে স্মরণ করল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। লাল সবুজ কাগজ দিয়ে গ্রামের শিশুদের বানানো জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে শুরু হয় জাতীয় শোক দিবসের অনুষ্ঠান। এরপর গ্রামের ছোট-বড় সকলে একসাথে জাতীয় সংগীত গাওয়া। এছাড়াও দেশাত্মবোধক গান, স্বরচিত কবিতা আবৃত্তি, সাধারণ জ্ঞান ও কুইজ প্রতিযোগিতার আয়োজন ছিল। এই আয়োজনে নেতৃত্ব দেয়া পারচৌকা গ্রামের নবম শ্রেণীর ছাত্র শামসুল হক ড্যানি জানান- আমরা সকলে মিলে স্কুলের বৃত্তির টাকায় এই অনুষ্ঠানে বিজয়ীদের জন্য পুরস্কার ও অন্য খরচ করছি।