লাকসামের ডাকাতিয়া নদীতে ট্রলার ডুবি ২৫ স্কুলছাত্র নিখোঁজ
লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ : ১৬ আগস্ট ২০১৩, ২২:৪৯
জেলার ডাকাতিয়া নদীতে অতিরিক্ত যাত্রী বোঝাই ট্রলার ডুবে কমপক্ষে ২৫ জন স্কুলছাত্র নিখোঁজ হয়েছে।আহত হয়েছে অর্ধশত যাত্রী।গতকাল শুক্রবার লাকসামের সিংজোড় এলাকায় ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, পিকনিক শেষে বিকেলে মনোহরগঞ্জের শাহশরীফ মাজার পরিদর্শন শেষে বাড়ী ফেরার সময় ডাকাতিয়া নদীর লাকসাম উপজেলার সিংজোড় খেয়াঘাট এলাকায় প্রায় ৮২ জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। যাত্রীদের অধিকাংশই স্কুল ছাত্র।এদের বয়স ১৩ থেকে ১৮ বছরের মধ্যে। এদের মধ্যে ৩০/৩৫ জন সাঁতরিয়ে তীরে আসে এবং স্থানীয়দের সাহায্যে আরো ২০/২৫ জন উদ্ধার হয়। সূত্র জানায়, ইছাপুরা-সিংজোড় বাজার ব্রীজ সংলগ্নে উত্ফুল্ল ছাত্ররা ট্রলারের উপরে নাচ-গানের এক পর্যায়ে ট্রলারটি কাত হয়ে ডুবে যায়। আরেক সূত্র জানায়, ব্রিজের সাথে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়।