চট্টগ্রামে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
প্রকাশ : ১৬ আগস্ট ২০১৩, ২২:৪৯
নগরীর বাকলিয়া থানার কালামিয়া বাজার ব্রিজের কাছ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। যুবকের নাম ইকবাল হোসেন (২৫)। তিনি একই এলাকার হাজী আব্দুস সোবহান রোডের সেকান্দার আলীর ছেলে। গতকাল শুক্রবার দুপুরে ব্রিজের পাশ থেকে হাত-পা বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়। তার মৃত্যুর কারণ জানা যায়নি।