এসএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয়
প্রকাশ : ১৭ আগস্ট ২০১৩, ১৮:০৬
বাংলা দ্বিতীয়পত্র
পতিত পাবন মণ্ডল, শিক্ষক (বাংলা)
সেন্ট গ্রেগরীজ হাই স্কুল,ঢাকা
প্রিয় নবম-দশম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, আজও তোমাদের কারক-বিভক্তি বিষয়টি সহজ ও পরীক্ষা উপযোগী প্রশ্ন-উত্তরের মাধ্যমে অত্যন্ত সহজ করে এ আলোচনায় উপস্থাপন করেছি।
কারক- বিভক্তি, কর্তৃকারক
১৭. বাক্যের ক্রিয়া সম্পাদনের বৈশিষ্ট্যানুযায়ী কর্তৃকারক কত প্রকার?
উত্তর: ৪ প্রকার
১৮. বাঘে-মহিষে এক ঘাটে জল খায়।- এখানে বাঘে-মহিষে কোন কর্তা?
উত্তর: ব্যতিহার কর্তা
১৯. ছেলেরা ফুটবল খেলে।- এখানে কোন ধরনের কর্তা রয়েছে?
উত্তর: মুখ্য কর্তা
২০. শিক্ষক ছাত্রদের ব্যাকরণ শিখাচ্ছেন।- এখানে ‘শিক্ষক’ কোন ধরনের কর্তা?
উত্তর: প্রযোজক কর্তা
২১. শিক্ষক ছাত্রদের ব্যাকরণ শিখাচ্ছেন।- এখানে ‘ছাত্র’ কোন ধরনের কর্তা?
উত্তর: প্রযোজ্য কর্তা
২২.ক্রিয়ার সঙ্গে কে বা কারা যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তা-ই কী?
উত্তর: কর্তৃকারক
২৩. বাক্যের বাচ্য বা প্রকাশভঙ্গি অনুসারে কর্তা কত প্রকার?
উত্তর: তিন প্রকার
২৪. পুলিশ দ্বারা চোর ধৃত হয়েছে। - এখানে পুলিশ কোন বাচ্যের কর্তা?
উত্তর: কর্মবাচ্যের কর্তা
২৫. আমার যাওয়া হবে না।- ‘আমার’ কোন বাচ্যের কর্তা?
উত্তর: ভাববাচ্যের
২৬. বাঁশি বাজে।- এখানে ‘বাঁশি’ কোন বাচ্যের কর্তা?
উত্তর: কর্ম-কর্তৃবাচ্যের কর্তা
২৭. কলমটা ভাল লেখে।- এখানে ‘কলমটা’ কোন বাচ্যের কর্তা?
উত্তর: কর্ম-কর্তৃবাচ্যের কর্তা
২৮. রাজায়-রাজায় লড়াই, উলুখাগড়ার প্রাণাস্ত।- এখানে ‘রাজায় রাজায়’ কোন কর্তা?
উত্তর: ব্যতিহার কর্তা
২৯. সনেটকে যেতে হবে। এখানে ‘সনেটকে’ কোন কারকে কোন বিভক্তি?
উত্তর: কর্তৃকারকে ২য়া
৩০.আমার যাওয়া হয় নি। এখানে ‘আমার’ কোন কারকে কোন বিভক্তি?
উত্তর: কর্তায় ষষ্ঠী
কর্তৃ ও কর্মকারক
১. যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কী বলে?
উত্তর: কর্মকারক
২. কর্ম কত প্রকার?
উত্তর: দুই
৩. বস্তুবাচক কর্মটি কোন কর্ম?
উত্তর: মুখ্য কর্ম
৪. প্রাণিবাচক কর্ম কোন্ কর্ম?
উত্তর: গৌণ কর্ম
৫. মা তাকে বইটি উপহার দিল। - এখানে মুখ্য কর্ম কোনটি?
উত্তর:বই
৬. মা আমাকে বইটি উপহার দিল। - এখানে গৌণ কর্ম কোনটি?
উত্তর: আমাকে
৭. সাধারণত কোন কর্মে বিভক্তি যুক্ত হয়?
উত্তর: গৌণ
৮. সে বই পড়ে। এ বাক্যে কর্মানুযায়ী কোন ধরনের ক্রিয়া রয়েছে?
উত্তর: সকর্মক ক্রিয়ার কর্ম
৯. ছেলেটিকে বিছানায় শোয়াও। এ বাক্যে ‘ছেলেটিকে’- কোন ক্রিয়ার কর্ম?
উত্তর: প্রযোজক ক্রিয়ার কর্ম
১০। খুব এক ঘুম ঘুমিয়েছি।- বাক্যে ‘ঘুম’ কোন কর্ম?
উত্তর:সমধাতুজ ক্রিয়ার কর্ম