এবার সম্পাদক চরিত্রে

 

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অপর্ণা ঘোষ এবার পত্রিকার সম্পাদক হলেন। তবে বাস্তবে নয়, একটি চলচ্চিত্রে সম্পাদকের চরিত্রে অভিনয় করলেন। কামরুল হাসান নাসিমের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত চলচ্চিত্র ‘লিলিথ’-এ দর্শকরা তাঁকে এমন চরিত্রে দেখতে পাবেন। এরইমধ্যে ছবিটি শুটিং শেষ করেছেন অপর্ণা। এই চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রথমবারের মতো এমন চরিত্রে অভিনয় করলাম। এটি গতানুগতিক চলচ্চিত্রের মতো নয়। অনেকটাই দার্শনিক ভ্রমণ বলা যায়। চলতি বছর ছবিট মুক্তি পাওয়ার কথা রয়েছে।’