আজকের রাশিফল
প্রকাশ : ১৭ আগস্ট ২০১৩, ১৮:০৯
১৮ আগস্ট, ২০১৩ খ্রিস্টাব্দ, রবিবার
আজ ৩ ভাদ্র, ১৪২০ বঙ্গাব্দ এবং ১০ সাওয়াল, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ সিংহ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৪৫ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৩৪ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশি জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৯। আপনার উপর প্রভাবকারী গ্রহ রবি ও মঙ্গল। আপনার শুভসংখ্যা ১ ও ৯। শুভবার রবি ও মঙ্গলবার। । শুভরত্ন রুবী ও রক্ত প্রবাল।
প্রকৃতিগতভাবে আপনি : সাহসী, মেজাজী ও উদ্যোগী। আপনার আত্মবিশ্বাসের সাথে আছে জঙ্গী মনোভাব । দ্রুত কথা বলতে ও কাজ করতে পারেন আপনি। সহজেই উত্তেজিত হন। স্পষ্টবাদিতা অনেক শত্রুর জন্ম দিতে পারে। আপনার ন্যায়বিচার বোধ প্রবল। স্বাধীন স্বকীয়তা নিয়ে বাঁচতে চান। সরাসরি লক্ষ্যে পৌঁছাতে চান। নেতৃত্ব ও বন্ধুত্বের গুণাবলী সামাজিক কাজ বা আন্দোলনের সাথে জড়িয়ে ফেলতে পারে। বিনয়ী, কুশলী ও ধৈর্যশীল হলে আপনি দ্রুত সাফল্যের পথে এগিয়ে যাবেন।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: কাসপার ওয়াইনবার্গার, শেলী উইনটার্স, রোমান পোলানস্কি, বিজয়লক্ষ্মী পন্ডিত, আবু বকর সিদ্দীক, রাজনীতিক আবদুল কাদের মোল্লা, অভিনেতা ফারুক, প্রবীর মিত্র।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল\ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। কোন দ্বায়িত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। আজ মন ভালো থাকবে না। নতুন কোন যোগাযোগ হতে পারে। পারিবারিক ব্যাপারে দুশ্চিন্তা দেখা দিতে পারে। বিশ্বস্ত কেউ আজ আপনাকে ঠকাতে পারে।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে\ মানষিক চঞ্চলতা পরিহার করার চেষ্টা করুন। অন্যথায় কাজ-কর্মে ভুল হবার আশংকা আছে। ভাই-বোনদের কারো সাথে মতবিরোধ দেখা দিতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। কোন কারণে মন চঞ্চল হতে পারে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন।
মিথুন রাশি
২১ মে-২০ জুন\ আজ আপনজন কারো জন্য শোকগ্রস্ত হতে পারেন। কিছু কাজ অসম্পূর্ণ থাকতে পারে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। কোন ধরনের বাধার সম্মুখীন হতে পারেন। বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। দাম্পত্য পরিবেশ ভালো থাকবে।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই\ ভাই-বোনদের সাথে মতবিরোধ সৃষ্টি হতে পারে। সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে কোন সমস্যা দেখা দিতে পারে। শরীর খুব একটা ভালো থাকবে না। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। সম্ভাব্যক্ষেত্রে পদোন্নতির যোগ আছে। ঠিকাদারদের কোন নতুন কাজের সুযোগ সৃষ্টি হতে পারে।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট\ কোন বন্ধুর বিপদে দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। অংশীদারি ব্যবসায় সমস্যা দেখা দিতে পারে। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ সরকারি চাকরিজীবীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। বদলী বা পদোন্নতির সম্ভাবনা আছে। আর্থিক দিক ভালো যেতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। সঞ্চয় প্রচেষ্টা সফল নাও হতে পারে। অসমাপ্ত কাজ শেষ করে আনন্দ পাবেন।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ শিক্ষক ও অধ্যাপকদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। কোন বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। বিকালের দিকটা তুলনামূলকভাবে ভালো যাবে। পথ চলাচলে সতর্ক থাকলে ভালো করবেন।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর\ আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। বিশেষ কোন কাজের জন্য সমাদৃত হতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। পদস্থ ও প্রভাবশালীদের আনুকূল্য পেতে পারেন।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ শিক্ষক ও অধ্যাপকদের জন্য দিনটি শুভ। ভালো কোন সংবাদ পেতে পারেন। কাজকর্মে অধিকতর উত্সাহী হতে পারেন। ব্যবসায়ের কারণে ভ্রমণের সুযোগ পেতে পারেন। নিজের কাজের যাতে ভুল না হয় সে ব্যাপারে সতর্ক থাকার চেষ্টা করুন। যাত্রা ও যোগাযোগ শুভ।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি\ ব্যবসায়িক দিক ভালো যাবে। কারিগরি শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। শিক্ষাক্ষেত্রে নতুন কোন সুযোগ সৃষ্টি হতে পারে। নতুন পরিকল্পনা ফলপ্রসূ হতে পারে। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হবার সম্ভাবনা আছে। কাউকে বেশি বিশ্বাস করতে গিয়ে প্রতারিত হতে পারেন।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ গোপন কোন ব্যাধিতে কষ্ট পেতে পারেন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। কুটির শিল্পে নিয়োজিত ব্যক্তিদের জন্য দিনটি শুভ। অর্থ ও সাফল্য লাভের সম্ভাবনা আছে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ রাজনীতিবিদদের জন্য দিনটা কিছুটা শুভ। পরবর্তী সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। বিরোধী পক্ষ সুযোগ নেয়ার চেষ্টা করতে পারে। আজ নিজের প্রতিভার জন্য স্বীকৃতি পেতে পারেন। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হবে। দাম্পত্য অশান্তি দেখা দিতে পারে।