জোকস

 ব্যাটসম্যান ছক্কা পেটাবার পর বলটা দর্শকদের ভিতরে গিয়ে পড়েছিল। একজন ফিল্ডার আস্তে আস্তে দৌড়ে গেল সেদিকে। বলটা ফেরত চাইল। কিন্তু বলটা কিছুতেই খুঁজে পাওয়া গেল না। দর্শকদের ভেতর বসে ছিল এক কমবয়েসী ছোকরা। সে খুব নিরীহ মুখে জানাল, আমার মনে হয়, বলটা বোধহয় এদিকে পড়েনি। তবে আমি বাড়ি থেকে একটা বল নিয়ে এসেছি, আপনার খুব প্রয়োজন হলে একশ টাকা দিয়ে সেটা কিনতে পারেন। নেবেন?  লং ড্রাইভে সারারাত কাটিয়ে সকাল বেলা রাস্তার ধারে গাড়ি থামালেন সাদেক সাহেব। ঘুমুবেন ঠিক করলেন। গাড়ি লক করে শুয়ে পড়েছেন, ঠিক এমন সময় গাড়ির দরজায় ধাক্কা। দরজাটা খুলতেই একজন জিজ্ঞেস করলেন, ‘আচ্ছা ভাই, কয়টা বাজে বলতে পারেন?’ সাদেক সাহেব বিরক্ত হলেও ভদ্রভাবেই জানালেন যে, আটটা পাঁচ বাজে। কিছুক্ষণ পরেই আবার দরজায় ধাক্কা। দরজা খুলতেই ছোট ছেলেটা বলল, আংকেল, কয়টা বাজে, বলবেন একটু? খুবই বিরক্তির সাথে সাদেক সাহেব জানালেন, আটটা বিশ বাজে। ছেলেটি বিদায় নেয়ার পর সাদেক সাহেব একটা কাগজের উপর বড় করে লিখলেন, ‘এখন কয়টা বাজে আমি জানি না।’ লেখাটি টাঙিয়ে দিয়ে তিনি আবার ঘুমাতে গেলেন। ঘুমিয়েই পড়েছেন প্রায়, এমন সময় আবার দরজায় ধাক্কা। ‘কী চাই?’ দরজা না খুলেই খেঁকিয়ে উঠলেন এবার আহসান সাহেব। ‘এখন পৌনে নয়টা বাজে’, গম্ভীর উত্তর এলো বাইরে থেকে!  গাছের একটি কাঁদিতে ঝুলে থাকা দুইটি কলার মধ্যে কথা হচ্ছে— প্রথম কলা :নিচের দিকে তাকিয়ে দেখ, কী অশান্তি! মানুষরা একে অন্যের সাথে ঝগড়া করছে। একে অপরকে ঠকাচ্ছে, মারছে, লুটপাট করছে। মনে হচ্ছে তারা একসঙ্গে থাকতে চাইছে না। এ করতে করতেই ওরা একদিন শেষ হয়ে যাবে। তখন শুধু আমরাই থাকব আর পৃথিবী শাসন করব। দ্বিতীয় কলা :কিন্তু আমাদের মধ্যে কারা? কাঁচারা না পাকারা?  :এই ছেলে তোমার নাম কী? :সুমন। :আরে ডাকনাম না, স্কুলের নাম বলো। :শতদল উচ্চ বালক বিদ্যালয়।